তোমরা যতই টালবাহানায়, মুছে
ফেলে দিতে চাও দৃশ্যপট
পারবে না-
আমি স্বাক্ষী,
হিমপ্রবাহের মধ্যে থেকেও উষ্ণ ছিল
রক্ত-
আমি ছিলাম মুক্তক ছন্দ
মুক্তিযোদ্ধা,
গর্জে উঠেছিল এই হাতে
রাইফেল-
মানে যাবতীয় ক্ষোভ ভাষা পেয়েছিল,
বহু বছরের গ্লানি ছিল
রেখায রেখায়
এই চামড়ায়,
মিছেমিছি হা-ডু-ডু খেলায়
মরামারি নয়
অধিকারের শস্য ছিল
এবং লুণ্ঠনের বিপরীতে ছিল
প্রতিরোধ-
সেই গৌরবের চিহ্ন নিয়ে
বেঁচে আছি আমি
পারবে না।
0 comments:
Post a Comment